রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

চুনা‌রুঘা‌টে মাদক কারবারিদের হামলায় ৫ পু‌লিশ সদস‌্য আহত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৭৩৪ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক কারবারিদের হামলায় এক এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল মো. জুয়েল।

বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে ওই উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের দেখতে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ঘটনার পর থেকেই মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ ঘটনায় অনেকগুলো টিম অভিযান চালাচ্ছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ দেউন্দি চা বাগানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারাবরিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও চুনারুঘাট থানার অন্যান্য পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com