বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

তাবলিগে গিয়েছিলেন বুয়েটের সেই শিক্ষার্থী তা‌রেক ইখ‌তেকার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫০৮ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তারেক ইফতেখারকে উদ্ধার করেছে পুলিশ। দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর পুলিশ বলছে, নিখোঁজ তারেক ইফতেখার বুয়েট থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ রেখে তাবলিগ জামাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

রাতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উনি তাবলিগে গিয়েছিলেন। সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, পড়াশোনা করতে করতে কিছুটা ক্লান্ত হওয়ায় একটা ব্রেকের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।

এদিকে, গত ১৪ মার্চ (সোমবার) বিকেল ৪টার দিকে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তারেক ইফতেখার। এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অফিসের সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, গত ১৪ মার্চ বিকেল ৪টার দিকে তারেক ইফতেখারের মেজো ভাইয়ের বাসা বাড্ডায় যাওয়ার কথা বলে বুয়েটের হল থেকে বের হন। বুধবার (১৬ মার্চ) নিখোঁজের মেজো ভাই তারেক মুহাম্মদ ইরফান নিখোঁজ তারেক ইফতেখারের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পায়। পরে হলে এসে তিনি জানান তার ছোট ভাই বাসায় যাননি। তাদের নিকটাত্মীয়সহ সব জায়গায় খুঁজেও তারেক ইফতেখারের কোনো খোঁজ মেলেনি। বুধবার বুয়েট কর্তৃপক্ষের নির্দেশক্রমে চকবাজার থানায় নিখোঁজের একটি জিডি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com