মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

দারুসসালামে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ মহিউদ্দিন ওরফে জসিম ও মোঃ সাইফুল।

বুধবার (১৬ মার্চ ২০২২) সন্ধ্যা ৭:১৫ টায় দারুসসালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম নাগ‌রিক‌কে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী দারুসসালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মহিউদ্দিন ও সাইফুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com