শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২২১ বার পঠিত

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চপর্যায়ের’ এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে এক প্রশ্নের জবাবে ফয়সাল বিন ফারহান বলেন, আমি যেটি আপনাদের বলতে পারি— তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই।
ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদি আরব।’

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে সবুজায়ন করতে ৫০ বিলিয়ন গাছ লাগাবে। তার মধ্যে সৌদি আরব নিজে লাগাবে ১০ বিলিয়ন। সেই গাছ লাগাতে বাংলাদেশকে অংশীদার করার অনুরোধ করেছি। বাংলাদেশ গাছ দিতে চায়। তার সঙ্গে গাছ বড় করা ও রক্ষণাবেক্ষণ করতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে চাষ করতে যাচ্ছে। বাংলাদেশ সেখানেও পার্টনার হওয়ার কথা বলেছে।’
এ ছাড়া হজযাত্রীদের জন্য সব ধরনের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হবে বলে দুই দেশ একমত হয়েছে বলেও জানান ড. মোমেন।

এর আগে দুদেশের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com