বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৯৪ বার পঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে সনদপত্র দেন।

১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২জন, নাইজেরিয়ান একজন, পাকিস্তানি একজন ও শ্রীলংকান একজনসহ মোট ১৫ জন কর্মকর্তা অংশ নিয়ে সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।

সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।

স্কোয়াড্রন লিডার মুসতাক মাহমুদ ইমরান কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com