মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গত ২৪ ঘন্টায় সারা‌দে‌শে ক‌রোনা আক্রান্ত হ‌য়ে ৪৬ জ‌নের মৃত‌্যু

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৭৬ বার পঠিত
সারা‌দে‌শে ক‌রোনায় ৪ হাজার ১৭৪ জ‌নের মৃত‌্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ  মারা যান ৩ হাজার ৮২ জন এবং নারী মারা যায় ৮২৫ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্র মহাপ‌রিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com