বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন ‌কোন এক সম‌য়ে : প্রধান বিচারপতি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩২৮ বার পঠিত

এক সময় বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

নারী আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আশাহত হওয়ার কিছু নেই। দেশ আপনারা নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ এক সময় জুডিসিয়ারিকে আপনারা নেতৃত্ব দেবেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অবন্তী নুরুল, মানুষের জন্য ফাউন্ডেশনের অ্যাডভোকেট রুমা সুলতানা এবং ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

এর আগে বিকেলে সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবীরা আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেন।

আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনজীবী জান্নাতুল ফেরদৌসি রুপার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ও বার কাউন্সিলের সদস্য জহিরুল ইসলাম খান (পান্না) প্রমুখ। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com