বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নারায়নগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৫৭ বার পঠিত

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাহত মো. ইব্রাহিম (১৬) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ইব্রাহিম নারায়ণগঞ্জ সদর উপজেলার কৈইলার চর এলাকার মো. আমির হোসাইনের ছেলে।

নিহতের চাচাতো ভাই নাঈম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাসার সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইব্রাহিম সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এসময় কোনো এক পক্ষ তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাহত এক কিশোর আজ সকালে মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com