শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের পরিবারের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২১ বার পঠিত

ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেলস রাইডারদের নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে। দেশব্যাপী এদের রয়েছে প্রায় সাড়ে তিন হাজার সদস্য।

ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে নানা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্মকাণ্ডে অংশ নেন। এরই ধারাবাহিকতায় এসিআই মোটরসের পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার রোকন সরকার ও অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হোসাইন মোহাম্মদ অপশন।

৩০ জানুয়ারি নিহত হন কক্সবাজারের চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল। ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে। গুরুতর আহত আরেক ভাইকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

১৫ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকালে মারা যান তিনি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com