বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পিলখানা ট্রা‌জে‌ডি- নিহতদের স্মরণ করলো বিজিবি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৭ বার পঠিত

২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ ফজর নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিজিবি সদরদপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদে কোরআন খতম করা হয়।

এরপর সকাল ৯টায় সেনাবাহিনীর উদ্যোগে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বিজিবি মহাপরিচালক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে বিজিবির সব স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরেন।

এরপর শুক্রবার বাদ জুমা পিলখানাস্থ বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদসহ বিজিবির সব ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়।

বিজিবির কেন্দ্রীয় মসজিদে মাহফিলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আকতার হোসেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথি, পিলখানার কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।

এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিজিবির সব সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com