বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মু‌ন্সিগ‌ঞ্জে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেল চালক নিহত

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩০ বার পঠিত

মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো. তামিম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত তামিমের মামাতো বোন হিরা আক্তার (২০)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম স্থানীয় আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কামারখোলা এলাকায় এক্সপ্রেস সড়কের ঢাকামুখী লেন হয়ে মোটরসাইকেল যোগে গন্তব্যে যাচ্ছিলো তামিম ও তার মামাতো বোন। এসময় একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় হিরা। নিহতের মরদেহ ও আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com