বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর লালবাগ থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৭ বার পঠিত

পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে আশিষ দাস (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে লালবাগের ২৪নং নগর বেলতলি লেন শেকসা বাজার এলাকার একটি দোতলা বাসার টিনশেড রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা তার নিকটাত্মীয়ের কাছ থেকে জানতে পারি, ওই রুমের কাঠের আড়ার সঙ্গে শাড়ি দিয়ে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে ফাঁস দিয়েছেন সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দীপক দাস নামে নিহতের এক আত্মীয় জানান, আশিষ একটি ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি দীপক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com