সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

জিমেইল পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন যেভা‌বে

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৪ বার পঠিত

অফিসের কাজসহ ব্যক্তিগত কাজেও এখন অনেকেই জি-মেইল ব্যবহার করছেন। জিমেইল বর্তমানে সবার প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাকারদের হাত থেকে নিজের জিমেইল সুরক্ষিত রাখার দিকেও নজর দিতে হবে।

আসুন তাহলে জেনে নেই কিভাবে জিমেইল পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন-

আমরা যখন জিমেইলের পাসওয়ার্ড প্রতিবার বদল করি, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনো মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে আপনার মেইল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি। কমা, আপার কেস লেটার, সংখ্যা, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

কীভাবে মোবাইলে বদলাবেন জিমেইলের পাসওয়ার্ড–

ফোনে জিমেইল অ্যাপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন। এরপর সিকিউরিটি সেকশনে যান। সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ট্যাপ করুন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলা হবে। সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ট্যাপ করে পাসওয়ার্ড বদলান।

ডেস্কটপ থেকে কীভাবে বদলাবেন জিমেইল পাসওয়ার্ড–

আপনার কম্পিউটারে জিমেইল খুলুন। তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। সার্কুলার আইকনে প্রেস করুন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন। পাসওয়ার্ড নির্বাচন করুন। তারপর সাইন ইন করতে বলা হবে। নতুন পাসওয়ার্ড দিন, তারপর পাসওয়ার্ড বদল করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com