বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর ফকিরাপুলে ৩০,০০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮০ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ জাফর আলম, মোঃ ফারুক, সৈয়দ কামাল ও মোঃ রুবেল হোসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২২) রাত ৭:৫০টায় মতিঝিল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পাই যে মতিঝিল থানার ফকিরাপুল কাঁচাবাজার নুর ফার্মেসির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ইয়াছিন, জাফর, ফারুক, কামাল ও রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com