বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

লতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ বার পঠিত

গা‌নের সুর সম্রাট ও কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় তিনি ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে এ খবর প্রকাশ করে বাসস।

শেখ হাসিনা বলেন, লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী শিল্পী ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, লতা তার অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলাসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন, যা আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে।

লতা মঙ্গেশকরের বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য লতা মঙ্গেশকরকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি লতা মঙ্গেশকরের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং তার ভক্তদের প্রতি তার গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া নিউমোনিয়া ছিল তার। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com