বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৬ বার পঠিত

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৮৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আসাদুজ্জামান খান ওরফে মিরাজ ও মোঃ মইন উদ্দিন ওরফে আদম আলী।

শনিবার (৫ জানুয়ারি ২০২২) রাত ৮:৫৫টায় রমনা মডেল থানার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী রমনা থানার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ১২২/সি কাকরাইল বীর উত্তম সামসুল আলম সড়ক মায়ের দোয়া ষ্টোর এর সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসাদুজ্জামান ও মইনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৮৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল-মাসুদ বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত বিপিএম, পিপিএম এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com