বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ বার পঠিত

রাজধানীর ক্যান্টমেন্ট থানা এলাকা থেকে ইয়াবাসহ ১০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- কাজল আক্তার ও মোঃ দুর্জয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ৩:১০ টায় ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা হাসাপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগ অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

গোয়েন্দা গুলশান বিভাগ সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা হাসাপাতালের সামনে ফুটওভার ব্রিজের নিচে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কাজল ও দুর্জয়কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com