বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সীতাকু‌ন্ডে সন্ত্রাসী আস্তানায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ একা‌ধিক ব্যক্তি‌কে আটক করা হয়েছে। আটকৃতরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর অন‌্যতম সদস‌্য বলে জানায় র‍্যাব। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার। তিনি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানের বিষয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ওই এলাকায় অভিযান চালিয়ে ‘ছিন্নমূল বস্তিবাসী’ নেতা কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করে র‍্যাব। ওই সময় তার কাছ থেকে দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মোট ২৭টি মামলা আছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com