বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ৪৮ লাখ টাকার আইস ও ইয়াবা উদ্ধার, আটক ৩

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৪ বার পঠিত

ভয়াবহ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ৪০৭ গ্রাম ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি ডিএনসি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিএনসির সহকারী পরিচালক (দক্ষিণ) সুব্রত সরকার নাগ‌রিক খবর‌কে বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের পরিচালিত এক অভিযানে ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৪০৭ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ ও ২ হাজার ৩৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান।

এ বিষয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গেন্ডারিয়ার ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা জানান সুব্রত সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com