মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিনশট না নিতে সতর্ক করলেন জাকারবার্গ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৬ বার পঠিত

ফেসবুক মেসেঞ্জারে বন্ধু বা পরিচিতদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় অনেকেই গোপনে স্ক্রিনশট নেন। পরে তথ্য প্রকাশ করে অন্যকে বিপদে ফেলেন তাঁরা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সবাইকে সতর্ক করে তিনি জানান, মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট নেবেন না। স্ক্রিনশট নিলেই অপর প্রান্তে থাকা মেসেঞ্জার ব্যবহারকারীকে আপনার কার্যকলাপের তথ্য জানিয়ে দেবে ফেসবুক।

৪ ফেব্রুয়ারি এক বার্তায় মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেসেঞ্জারের হালনাগাদ সংস্করণে এনক্রিপশন সুবিধা চালু হওয়ায় কেউ নিজের চ্যাটের স্ক্রিনশট নিলেই অপর পাশে থাকা ব্যক্তিকে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। সতর্কবার্তার পাশাপাশি মেসেঞ্জারের এনক্রিপশন বার্তায় জিআইএফ, স্টিকার এবং প্রতিক্রিয়া জানানোরও সুযোগ মিলবে।

জাকারবার্গ এমন সময় এ সতর্কবার্তা দিলেন, যখন মেসেঞ্জারে এনক্রিপশনের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন এসব সুবিধা কাজে লাগিয়ে নিরাপদে বার্তা বিনিময়ের পাশাপাশি নির্দিষ্ট সময় পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা মেসেঞ্জারের নতুন সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও এ সুযোগ মিলবে।

সূত্র: ইউএসএ টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com