বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে মানববন্ধন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বার পঠিত

চীনে অধ্যয়নরত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে অবিলম্বে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন সিকদার বলেন বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের সাথে সমাজ ও রাষ্ট্রের সব অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে রাজপথে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় চীনে অধ্যয়নরত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে অবিলম্বে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।

ভাস্কর শিল্পী রাশা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি চীন সরকারের এটি বৈষম্যমূলক আচরণ। চীনফেরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে না নিলে প্রয়োজনে দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

চীনফেরত শিক্ষার্থী কামরুল হাসান বলেন, বিশ্বের সকল দেশের শিক্ষার্থী চীনে ফেরত যাচ্ছে অথচ আমরা যেতে পারছি না। চীন সরকার আমাদের সাথে অন্যায় আচরণ করছে। আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।

শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, করোনা সংকট স্বাভাবিক হওয়ার পর পাকিস্তানসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশিদের নেওয়া হচ্ছে না। চীন সরকার আমাদের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে যা কখনোই কাম্য নয়। শিক্ষা জীবন ব্যাহত হওয়ার কারণে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার পথে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শাহীন সিকদার, রোমান হোসাইন, ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিমসহ চীন থেকে ফেরত ভুক্তভোগী শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com