বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হেলমেটের ভেতর ইয়াবা পাচারকালে মাদক কারবারি গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২২ বার পঠিত

“রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হেলমেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনির জানান, তিনি পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com