বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

এম্বু‌লে‌ন্সে গাঁজা পাচারকা‌লে গ্রেফতার ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ বার পঠিত

রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ হান্নান, মোঃ রমজান মিয়া ও মোঃ ওমর আলী।

৩ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) বিকাল ৩:৪৫টায় শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী জোনাল টিম। এ সময় গাঁজা বহনকারী একটি অ্যাম্বুলেন্সও জব্দ করে ডিবি পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আবু আশরাফ সিদ্দিকী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমরকে গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা।

ডিএমপির শাহজাহানপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম(সেবা) এর নির্দেশনায় ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আবু আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com