বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৪০ কে‌জি গাঁজাসহ তিনজন‌কে গ্রেফতার ক‌রে ডি‌বি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার পঠিত

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সায়েম মিয়া ওরফে তোফায়েল, মোঃ বাবুল হোসেন ও মোঃ দানা মিয়া।

৩ ফেব্রুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা খিলগাঁও জোনাল টিম ।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তোফায়েল, বাবুল ও দানা মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা ও হবিগঞ্জ থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

ডিএমপির সবুজবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com