বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

করোনাভাইরা‌সে আক্রান্ত র‌্যাবের কমান্ডার খন্দকার মঈন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বর্তমা‌নে তার শারীরিক অবস্থা ভালো আছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমান্ডার খন্দকার আল মঈন নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

খন্দকার মঈন বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার ফলাফল পজিটিভ এসেছে। একটি মাত্র উপসর্গ ছিল। তবে অন্য কোনো শারীরিক সমস্যা নেই।

গত বছরের ২৫ মার্চ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে র‌্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে জঙ্গি, চরমপন্থি এবং সন্ত্রাসীসহ বিভিন্ন অপারেশনে প্রশংসনীয় অবদান রাখেন তিনি। বিশেষ করে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিকে গ্রেনেডসহ গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন। এবারও একই সম্মানে ভূষিত হন র‌্যাবের এ কর্মকর্তা।

কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com