বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপ‌রিচালক সফিকুজ্জামান

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৪ বার পঠিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হি‌সে‌বে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (২ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আরও দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com