বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌ফেসবুক লাই‌ভে নি‌জের অস্ত্র দি‌য়ে নায়ক রিয়া‌জের শুশু‌রের আত্মহত্যা

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১৬ বার পঠিত

ধানমন্ডির এক‌টি বাসায় নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। তার বয়স প্রায় ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফয়জুর রহমান নাগ‌রিক খবর‌কে জানান, আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তি নায়ক রিয়াজের শ্বশুর।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে এ নি‌জের গু‌লি‌তে নিহত হোন ব‌লে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, নিজের অস্ত্রের গুলিতে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে আমরা আছি। সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে। মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।

অস্ত্রটি বৈধ ছিল কি না জানতে চাইলে ওসি বলেন, তার অস্ত্রটি বৈধ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com