বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ফ্লা‌টের দরজা বন্ধ করে আটকে পড়লো শিশু, ৯৯৯-এ বাবার ফোনে উদ্ধার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে দক্ষিণ মাতুয়াইলে রুমের দরজা লক করে আটকে পড়ে এক শিশু। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দরজা খুলে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বুধবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে একজন কলার রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে ফোন করে জানান তার দুই বছর তিন মাস বয়সী শিশু রুমের ভেতর থেকে দরজা লক করে আটকে পড়েছে, তার স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।

শিশুটি কিছুতেই আর দরজা খুলতে পারছিল না। দরজাটি লোহা ও ইস্পাতের তৈরি ছিল। তারা অনেক চেষ্টা করে দরজা খুলতে পারেননি। শিশুটি ভেতরে আটকে পড়া অবস্থায় কান্নাকাটি করছিল। এরপর তিনি ৯৯৯-এ ফোন করে সহায়তার জন্য অনুরোধ করেন।

কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মেহেদি হাসান। কনস্টেবল মেহেদি তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসারের যোগাযোগ করিয়ে দেন। সংবাদ পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার উসমান গণি জানান, ঘটনাস্থলে গিয়ে পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা হাইড্রলিক ওপেনার দিয়ে খুলে সুস্থ অবস্থায় একটি শিশুকে উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শেষ করতে তাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com