বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পুলিশের ১৪০ সদস্য মালি শান্তিরক্ষা মিশনে পৌঁছেছে

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি পৌঁছেছে। তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) এ দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর উদ্দেশে রবিবার রাতে (৩০ জানুয়ারি ২০২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

মিশনগামী সদস্যদের মধ্যে কমান্ডার হাসান মোঃ শওকত আলীর নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর অষ্টম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোঃ রাহাত গাওহারীর নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর চতুর্থ রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে গত ১৩ জানুয়ারি উক্ত কন্টিনজেন্টের অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেছেন। গত ২০১৩ সাল থেকে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্য বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মো: হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স- অপারেশনস্ উইং এর কর্মকর্তাগণ তাঁদেরকে বিদায় জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com