শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

গা‌র্মে‌ন্টসের মালামাল প‌রিবহ‌নের আড়া‌লে ঢাকায় গাঁজা সরবরাহ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৪৩৩ বার পঠিত

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা হলেন- মো. শাহিন মিয়া (২৫) ও মো. তোফাজ্জল (২০)।

আটকরা পেশায় চালক ও চালকের সহকারী। তারা দীর্ঘদিন ধরে সাইহাম গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা সরবরাহ করছিলেন বলে জানিয়েছে ডিএনসি। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি টিম খিলগাঁওয়ের মনির অটোমোবাইলসের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় একটি কাভার্ডভ্যান ডেমরা স্টাফ কোয়ার্টার রোড থেকে মেরাদিয়া নতুন রাস্তার দিকে আসলে ডিএনসির কর্মকর্তারা তা তল্লাশি করেন। এ সময় কাভার্ড ভ্যানচালকের কেবিনের ভেতর সিটের পেছনে লুকানো দুটি কাপড়ের ব্যাগের মধ্যে রাখা ৮টি পলি প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা সরবরাহ করতেন। তাদের বেশ কিছুদিন ধরে নজরদারি করা হচ্ছিল। শনিবার গাজীপুর এবং নারায়ণগঞ্জে গার্মেন্টসের কাঁচামাল সরবরাহের আড়ালে গাঁজার চালান আনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com