শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

শাহজালালে সা‌ড়ে তিন কে‌জি সোনার বার উদ্ধার- নিরাপত্তাকর্মীসহ গ্রেফতার ২

‌সোহাগ উর রহমান:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২০২ বার পঠিত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি সোনার বারসহ বিমানের নিরাপত্তাকর্মী ও এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিল ও সৌদিপ্রবাসী যাত্রী কামাল উদ্দীন। ইব্রাহীমের বাড়ি নোয়াখালী। কামালের বাড়ি ফেনী।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, ২৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪০৪০ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশ বিমানের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিলকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর কাছে সোনার বার রয়েছে। এ সময় তিনি তাঁর জ্যাকেটের পকেট থেকে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ একটি ছোট ব্যাগ বের করে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, বিস্তারিত জিজ্ঞাসাবাদে ইব্রাহীমের কাছ থেকে সোনার বার বহনকারী যাত্রীর পরিচয় নিশ্চিত হয় এয়ারপোর্ট আর্মড পুলিশ। এরপর যাত্রী কামাল উদ্দীনকে আটক করা হয়। আটককৃত নিরাপত্তাকর্মী জানান, এই সোনার বার পাচার করতে পারলে প্রতিটি বারের জন্য তিনি সাড়ে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা পেতেন। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দা‌য়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com