বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডি‌বির অ‌ভিযা‌নে ৭টি চোরাই মোটরসাই‌কেলসহ গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৮২ বার পঠিত

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সাতটি চোরাই মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মিলন বীর ও মোঃ রিপন মিয়া।

বৃহস্পতিবার ২৭ জানুয়ারি বি‌কেল সা‌ড়ে চারটায় তুরাগের ধউর বেরীবাধ জসিম মিয়ার গ্যারেজের পাশে ফাঁকা জায়গা থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান নাগ‌রিক খবর‌কে জানান, বৃহস্পতিবার মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে তুরাগের বেরীবাধ এলাকায় কিছু লোক চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল ০৪:২০টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও মিলন ও রিপন নামের দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সাতটি মোটর সাইকেল। যার কোন বৈধ কাগজ তারা দেখাতে পারেনি। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।


অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com