শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ম‌তি‌ঝি‌লে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২১১ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল হোসেন ও মোঃ সুজন হাওলাদার ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) রাত ০৯:০৫ টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক নাগ‌রিক খবর‌কে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল থানার আরামবাগ সেজুতি ট্রাভেলস এর কাউন্টারের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রুবেল ও সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

মতিঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com