বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চট্রগ্রা‌মে মানব‌ধিকারকর্মীর ল্যাপট‌প থে‌কে ইয়াবা উদ্ধার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫৮১ বার পঠিত

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মো. নাছিবুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তিন হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। নাছিবুরের গ্রামের বাড়ি ফরিদপুর সদরের গোয়াল চামুর এলাকায়। তার বাবার নাম মৃত শফিউদ্দিন।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি চট্টগ্রামের দিকে আসছেন এমন সংবাদে নগরের বাকলিয়া থানা এলাকায় সড়কে অবস্থান নেয় র‌্যাব। বিভিন্ন গাড়ি তল্লাশির এক পর্যায়ে গ্রেফতার করা হয় নাছিবুরকে।

এরপর তার ব্যাগে থাকা ল্যাপটপ, ল্যাপটপের চার্জার এবং পাওয়ার ব্যাংকের ভেতর থেকে জব্দ করা হয় ইয়াবা। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮৯ হাজার টাকা।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক কর্নেল এমএ ইউসুফ নাগ‌রিক খবর‌কে বলেন, গ্রেফতার নাছিবুর নিজেকে মানবাধিকার কর্মী বলে পরিচয় দেয়। তার কাছ থেকে এ সংক্রান্ত পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। মানবাধিকারকর্মীর পরিচয়ের আড়ালে নাছিবুর দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com