শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন, বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে এবারের পুলিশ সপ্তাহ ২০২২ শুরু হয়েছে।

পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি, ২০২২) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২ শুভ উদ্বোধন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনুষ্ঠিত হবে।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোঃ ছালেহ উদ্দিন। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডে অংশ নেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ জন এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসাথে দেওয়া হয়।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পৃথক পৃথক বাণী দিয়েছেন। পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে জাতীয় দৈনিক পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

পুলিশ সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গের সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে প্রধান বিচারপতির সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন, ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সম্মেলন, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার প্রভৃতি পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারগণের সাথে কর্মরত পুলিশ অফিসারগণের পুনর্মিলনী ইত্যাদি।

পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com