শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার পঠিত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (পুলিশ) এর সাতজন কর্মকর্তা। সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি ২০২২ তারিখের সভার (২০২২ সালে তয় সভা) সুপারিশ ২১ জানুয়ারি ২০২২ তারিখে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন পুলিশ অধিদপ্তর, ঢাকা এর উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম(সেবা); পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম (সেবা); কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), রাজারবাগ, ঢাকার পরিচালক উপ-পুলিশ মহাপরিদর্শক ড. হাসান উল হায়দার, বিপিএম (সেবা); বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার); বরিশাল মহানগরী পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার); শিল্পাঞ্চল পুলিশ ইউনিট এর উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম (সেবা) ও ময়মনসিংহ রেঞ্জ এর উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম (সেবা)।

p

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com