মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

সা‌বেক মন্ত্রী শাহজাহান খা‌নের মে‌য়ে‌কে বি‌য়ে কর‌লেন এম‌পি ছোট ম‌নির

এম আ‌জিম তালুকদার:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫২৩ বার পঠিত

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর)আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান।

বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করেন শাজাহান খান।
২৯ বছরের ঐশী খান লন্ডন থেকে বিবিএ পাশ করেছে। ঐশী ছাড়াও শাহজাহান খানের আরও দুই ছেলে রয়েছে।

ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়।

বুধবার সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ ৫ হাজার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com