শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

প্রথমবারের মত পিএসসি কোর্স সম্পন্ন করলেন তিন পুলিশ কর্মকর্তা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার পঠিত

বাংলাদেশ পুলিশ বা‌হিনীর তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সাথে পিএসসি কোর্স সম্পন্ন করেছেন।

ডিএসসিএসসি এর ২০২১-২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান
গত বুধবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে ভার্চুয়াল মাধ্যমে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

প্রশিক্ষণ সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান, এম. এম. মাহমুদ হাসান, পিপিএম (বার) ও রহিমা আক্তার লাকী।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৩২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৪৭ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের এ তিন কর্মকর্তা প্রথমবারের মতো পিএসসি কোর্সে অংশগ্রহণ করলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com