শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর দারুস সালামে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানার ভিকটিম রুবেল হত্যা মামলার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আব্দুল জলিল ও আব্দুল মন্নান।

রবিবার (১৬ জানুয়ারি ২০২২) ধারাবাহিক অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা এবং রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

আজ রবিবার (১৬ জানুয়ারি ২০২২) দুপুর ১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, গত ৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ সকাল আনুমানিক ১০ টায় ভিকটিম রুবেল মিয়া লালমনিরহাট সদর এলাকা হতে নিখোঁজ হয়। পরবর্তীতে ১৩ জানুয়ারি ২০২২খ্রি. তারিখ সন্ধ্যা ৬ টায় দারুস সালাম থানার সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৫ম তলার ৮১৬ নং কক্ষ থেকে উক্ত ভিকটিমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এসংক্রান্তে ভিকটিমের চাচা ১৪ জানুয়ারি ২০২২ তারিখ দারুস সালাম থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আব্দুল জলিল ও আব্দুল মন্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জলিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গত ৯ জানয়ারি ২০২২ খ্রি. তারিখ বিকাল অনুমান ৪ টায় ভিকটিমকে সরকারি বাংলা কলেজের নির্মাণাধীনি একটি ভবন থেকে সন্দেহজনকভাবে চোর ভেবে আটক করে। গ্রেফতারকৃতরা ইতোপূর্বে চুরি যাওয়া মোবাইল ও টাকা উদ্ধারের জন্য ভিকটিমের হাত রশি দিয়ে বেঁধে দেয় এবং একই রশি দিয়ে গলায় ফাঁস দেয়। এর ফলে ভিকটিম মৃত্যুবরণ করলে গ্রেফতারকৃতরা মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়।

গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোন্দার, পিপিএম বার এর সার্বিক তত্ত্বাবধানে মিরপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com