শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিপুল প‌রিমান মদ ও দু‌টি প্রাই‌ভেটকারসহ আটক ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৫ বার পঠিত

ঢাকা খিলক্ষেতে অভিযান চালিয়ে ৭২০ বোতল বিদেশি মদ ও দুটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব বলছে, আটকৃতরা মাদক কারবারি। তারা ১৫ হাজার টাকার বিনিময়ে প্রাইভেটকারে কাঙ্ক্ষিত জায়গায় মাদক সরবরাহ করতো।

শনিবার (১৫ জানুয়ারি) র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে, কিছু মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে প্রাইভেটকারে বিদেশি মদসহ রাজধানীর উত্তরার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে নিকুঞ্জ-২ এর সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২০ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

অন্যদিকে, শনিবার সকাল ৮টার দিকে লা মেরিডিয়ানের সামনে চেকপোস্ট স্থাপন করে মাদক কারবারি মো. লিটনকে (৪২) আটক করে র‌্যাব-১ এর অন্য একটি দল। এ সময় ৩০০ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, আটকরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা পেশায় প্রাইভেটকার চালক। দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত। রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো তারা। মাদকের চালানপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা নিতো তারা। উদ্ধার করা মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com