শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌র ধানম‌ন্ডি‌তে চু‌রি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৮ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো বৃষ্টি ও লাকী আক্তার।

বুধবার (১২ জানুয়ারি ২০২২) মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া ৩৯ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের চেইন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, বুধবার (১২ জানুয়ারি ২০২২) ধানমন্ডি মডেল থানার ১২ নং রোডের একটি বাসায় ৪টি স্বর্ণের হার, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ১০টি স্বর্ণের চেইনসহ মোট ৩৩.৫ ভরি স্বর্ণ ও নগদ  এক লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে উত্তরা জোনাল টিম। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রায়ের বাজার সুলতানগঞ্জ বাইতুল আসাদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com