শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ৬০ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ৩

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবুল, মোঃ হেলাল উদ্দিনP ও মোঃ রুবেল মিয়া। এসময় তাদের হেফাজত হতে ৬০ কেজি গাঁজা ও একটি পিকআপ উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, বুধবার (১২ জানুয়ারি ২০২২) দুপুর ১২:২৫ টায় দারুস সালাম থানার শাহনাজ ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৩৬ কেজি গাঁজাসহ বাবুলকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো বলেন, ঐ একই দিন (বুধবার) অপর এক অভিযানে রাত ০৯:০৫টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ ফুটওভার ব্রীজ এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ হেলাল ও রুবেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এর সার্বিক তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম মিরপুর জোনাল টিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com