শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মতিঝিলে ৫০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫৫৬ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা  ও দীল বাহার ।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) রাত ১২:১৫ টায় মতিঝিল থানার বাংলাদেশ ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। পরবর্তীতে তাদের হেফাজত হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com