শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পাকস্থ‌লি‌ থে‌কে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ফ‌রিদপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেস হাইওয়ের ওপর থেকে সোমবার (১০ জানুয়ারি) তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. নূর মোহাম্মদ, ছোটন দাস ও আমির হোসেন। এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। আমির হোসেনের বাড়ি ভাঙ্গা উপজেলার বড়দিয়া গ্রামে।

সন্দেহজনকভাবে তিনজনকে আটকের পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পেট এক্স-রের পর ছোটন দাসের পেটে ইয়াবা শনাক্ত হয়। পরবর্তীতে মলদ্বার দিয়ে বের করা ক্যাপসুল জাতীয় পুটলির মধ্যে থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসারীয়রা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করেন। সে অনুযায়ী গ্রেফতার তিন যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় দুপুরের দিকে তাদের আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর পেটের মধ্যে ৪টি ক্যাপসুল জাতীয় ছবি দেখা যায়। পরবর্তীতে ওষুধের মাধ্যমে বিকেল সাড়ে চারটার দিকে আটক ছোটন দাসের পেট থেকে চারটি ক্যাপসুলের ভেতরে থাকা প্রায় হাজার খানিক ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসিন বলেন, পুলিশের একটি দল তিনজনকে আটক করে নিয়ে আসেন। তাদের এক্স-রে রিপোর্ট দেখে একজনের পেটে ফরেন বডি শনাক্ত হয়। পরবর্তীতে তাদের তিনজনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। একজনের পেট থেকে একে একে বের হয়ে আসে চারটি বড় ক্যাপসুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com