শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএম‌পির অ‌ভিযা‌নে ইয়াবাসহ আটক ২

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ বার পঠিত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- পপি আক্তার ও সৈয়দ আহাম্মদ মিয়াজী।

রবিবার (০৯ জানুয়ারি ২০২১) সকাল ০৮:৪৫ টায় হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকা থেকে তাদেরকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকার কুলাল মহল জামে মসজিদের সামনে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পপি ও মিয়াজীকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে  ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com