শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ভ্রাম্যমান আদালত: ৪ রেস্টুরেন্টকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৩০ বার পঠিত

রাজধানীর বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে চার রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (২ জানুয়ারি ২০২২) বেলা ১২:৩০টায় ধারাবাহিক অভিযানে রাজধানীর বেইলি রোড এলাকায় চার রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ।

 

ডিএমপির ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে হক রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা ও বেইলি বারবিকিউ রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

নিবন্ধন দেখাতে না পারায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেইলি শর্মা হাউজকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম‌্যমান আদালত

প্রস্তুতকৃত ঘিয়ে লেবেল না লাগানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মুসলিম কাবাব এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

রমনা থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com