রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নৌকার নির্বাচনী শোডাউনে গিয়ে ভটভটি উল্টে নিহত ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার পঠিত

নওগাঁর সাপাহারে নৌকা প্রতীকের শোডাউনে গিয়ে ভটভটি উল্টে সেতাবুর রহমান (৪৫) নামে এক সমর্থক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাতাড়ী ইউনিয়নের জলশুকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতাবুর বলদিয়াঘাট গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে। তিনি নৌকার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টারের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মাস্টারের শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউনের গাড়িবহর ইউনিয়নের জলশুকা মোড় এলাকায় পৌঁছালে চলন্ত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছয়-সাতজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com