শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

প্রবাসী যুবকের পেশা মোটরসাই‌কেল চু‌রি

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

দুবাই শহরে চাকরি করতেন সাদ্দাম হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক। সেই যুবকই দেশে ফিরে হাত পাকালেন চৌর্যবৃত্তিতে। একাধিক গ্রুপ তৈরি করে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো বিক্রি করাই এখন তার পেশা। গতকাল রোববার সেই যুবককে তার এক সহযোগীসহ কক্সবাজারের মহেশখালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাদ্দাম নিজেই এসব তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনায় করা এক মামলায় তদন্তে নেমে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগী মো. খায়রুল আমিনকেও (৩১) গ্রেফতার করা হয়।

সাদ্দাম কক্সবাজারের মহেশখালী উপজেলার বাদশা মিয়ার ছেলে। একই উপজেলার মৃত নুর আহম্মদের ছেলে খায়রুল।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর রাত পৌনে ১২টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যে কোতোয়ালি থানা এলাকার ইকবাল ভিলার সামনের ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেন। মামলার তদন্তভার পান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত রোববার মহেশখালীতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপরই উপজেলার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম ও খায়রুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে সাদ্দাম দুবাই থেকে দেশে ফিরে চৌর্যবৃত্তি নেয়। তাদের চক্রে বেশ কয়েকজন সদস্য রয়েছে। যাদের নাম-ঠিকানা আমরা সংগ্রহ করেছি। শিগগির অভিযান চালিয়ে তাদেরও গ্রেফতার করা হবে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com