শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রুবেল ইসলাম, মোঃ রাকিবুল হাসান, সূর্য বর্মন শান্ত ও রনি আহম্মেদ।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ডিএমপি নিউজকে জানান, শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) রাত ২০:১০টায় যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গুলশান জোনাল টিম। এসময় তাদের হেফাজত হতে ২৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com