শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

দুই সপ্তাহ পর সার্জেন্টের পিতার মামলা নিলো পুলিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত

রাজধানীর বনানীতে গাড়ির চাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং আহত হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে মামলাটি নেওয়া হয়েছে বলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

গত ২ ডিসেম্বর রাত সোয়া ২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউলুপে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন মনোরঞ্জন। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

যে গাড়ির ধাক্কায় তিনি আহত হন, সেই গাড়িটি একজন বিচারপতির ছেলে চালাচ্ছিলেন বলে অভিযোগ মিলেছে। ঘটনাস্থল থেকে ওই চালককে থানায় নিয়ে যায় পুলিশ। পরে গাড়িটি জব্দ করা হয়। কিন্তু কিছু সময় পরই ছাড়া পেয়ে যান ওই চালক।

ঘটনার পর থেকে মামলার অভিযোগ নিয়ে ঘুরছিলেন তার মেয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং।

শেষ পর্যন্ত দায়ের হওয়া মামলায় ‘অজ্ঞাত ব্যক্তিকে আসামি’ করা হয়েছে জানিয়ে ওসি নূরে আজম মিয়া বলেন, আজকেই মামলাটি থানায় রুজু হয়েছে। মামলা নম্বর ২৫।

মামলা নিতে সময় লাগার কারণ জানতে চাইলে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পরই আমরা অভিযোগ পেয়েছি। কিন্তু যাচাই করার প্রয়োজন ছিল। আমরা যাচাই-বাছাই করে মামলা নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com